22>কলকাতা ও আশেপাশের বিখ্যাত সব কালীমন্দির।
যেমন::--
১. কালীঘাট, দক্ষিণ কলকাতা
২. দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর
৩. আদ্যাপীঠ কালীমন্দির, দক্ষিণেশ্বর
৪. ঠনঠনিয়া কালীবাড়ী,(সিদ্ধেশ্বরী কালী)
কলেজ স্ট্রিট
৫. ফিরিংসি কালীবাড়ী, বৌবাজার
৬. লেক কালীবাড়ি, বালিগঞ্জ
৭. চায়না কালীমন্দির, ট্যংরা
৮. চিত্তেশ্বরী কালীমন্দির, চিৎপুর
৯. করুণাময়ী কালীমন্দির, হরিদেবপুর
১০. জয় কালীমন্দির, শ্যামবাজার
১১. পৌষ কালী কালীমন্দির, বাগবাজার
১২. নিস্তারিণী কালীমন্দির, শোভাবাজার
১৩. শ্যামসুন্দরী কালীমন্দির, শিয়ালদহ
১৪. জয়মিত্র কালীবাড়ী, বরানগর
১৫. আনন্দময়ী কালীবাড়ী, নিমতলা
১৬. রাজেশ্বরী কালীবাড়ী, ট্রায়াঙ্গular পার্ক
17, জোড়া সাঁকো তে আছে দুই কালি মন্দির পুঁটি কালি। বড় কালী।
উগ্রতারা বা চামুন্ডা রূপে পুজো করা হয়।
18,হাতিগাগানের কাছে আছে ঘোমটা কালী।
17,
আপনার এর মধ্যে কোন কোন মন্দিরে যাওয়া হয়েছে? কমেন্টে জানান!
■■■■■■■■■■■■■■■■
★1>কলকাতার প্রধান কালী
কালীঘাট কালী মন্দির: এটি ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম প্রধান পীঠ। এখানে দেবী মা দক্ষিণাকালী বা 'কালীকা' নামে পূজিত হন। লোকবিশ্বাস অনুযায়ী, এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল।
★2> দক্ষিণেশ্বর কালী মন্দির: কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশ্বখ্যাত মন্দিরটি রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মা কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন।
★3>আদ্যাপীঠ মন্দির: দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নির্দেশিত রূপে আদ্যা মা (মা কালীর এক রূপ) পূজিত হন।
শ্রী শ্রী অন্নদা ঠাকুর।
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ দেবী কালী বা আদ্যাশক্তি মহামায়ার একটি অন্যতম প্রধান ও শান্ত পীঠস্থান।
ইতিহাস
প্রতিষ্ঠা: ১৯১৫ সালে শ্রীরামকৃষ্ণ দেবের কৃপাদ্ধন্য সাধক শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য (অন্নদা ঠাকুর) স্বপ্নাদেশ পেয়ে কলকাতার ইডেন গার্ডেনের জলাশয় থেকে দেবী আদ্যার মূর্তি উদ্ধার করেন। পরবর্তী সময়ে এখানে মন্দির ও মঠ প্রতিষ্ঠিত হয়।
নির্মাণশৈলী: ১৯৪০ বঙ্গাব্দে শুরু হয়ে ১৯৬০-এর দশকে মন্দিরের মূল কাঠামো সম্পন্ন হয়।
স্থাপত্য ও বিশেষত্ব
ত্রিস্তরীয় বেদী: সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি এই মন্দিরের মূল বেদীটি তিন ধাপে বিন্যস্ত।
নিচতলায় রয়েছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি।
মাঝের ধাপে অষ্টধাতুর আদ্যা মা-র মূর্তি।
সবচেয়ে উপরের ধাপে রাধাকৃষ্ণের যুগল মূর্তি।
ধর্মীয় ঐক্য: মন্দিরের চূড়ায় হিন্দু ধর্মের ত্রিশূল ছাড়াও ইসলাম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতীকচিহ্ন খোদাই করা রয়েছে, যা সকল ধর্মের ঐক্যের বার্তা দেয়।
ভোগ ও প্রসাদ: আদ্যাপীঠের মধ্যাহ্নকালীন ভোগ অত্যন্ত বিখ্যাত। এখানে খুব অল্প মূল্যের কুপনের মাধ্যমে ভক্তদের খিচুড়ি ও সুস্বাদু পায়েস প্রসাদ দেওয়া হয়।
পরিবেশ ও সমাজসেবা
পরিবেশ: দক্ষিণেশ্বর মন্দিরের নিকটবর্তী হলেও এই চত্বরটি শান্ত, সবুজ গাছপালায় ঘেরা এবং ধ্যানের জন্য উপযুক্ত।
সমাজকল্যাণমূলক কাজ: এই সংঘের পক্ষ থেকে এতিমখানা (বালক ও বালিকা আশ্রম), বৃদ্ধাশ্রম, দাতব্য চিকিৎসালয় এবং বিদ্যালয় পরিচালনা করা হয়।
★4> ঠনঠনিয়া কালীবাড়ি: উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডের কাছে অবস্থিত অত্যন্ত প্রাচীন একটি মন্দির। এখানে দেবী মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। মা কালীর মূর্তিটি এখানে মাটির তৈরি।
★5>ফিরিঙ্গি কালীবাড়ি: বউবাজার এলাকায় অবস্থিত এই মন্দিরেও দেবী মা সিদ্ধেশ্বরী নামে পুজো পান। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির নামানুসারে এই মন্দিরের নাম 'ফিরিঙ্গি কালীবাড়ি' হয়েছে।
★6>লেক কালীবাড়ি: দক্ষিণ কলকাতার সাউদার্ন অ্যাভিনিউতে অবস্থিত। এই মন্দিরে দেবী মা করুণাময়ী রূপে পূজিত হন।
★7> চায়না কালীমন্দির, ট্যংরা
কলকাতার পূর্ব প্রান্তে ট্যাংরা বা ওল্ড চায়না টাউনের ম্যাথেশ্বরতলা রোডে অবস্থিত চায়না কালীমন্দির (চাইনিজ কালী মন্দির) হলো বাঙালি এবং কলকাতার স্থানীয় চীনা সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধনের এক অনন্য নিদর্শন। প্রায় ৬০ বছরেরও বেশি পুরোনো এই ঐতিহ্যবাহী স্থানটিতে সনাতন ধর্মের রীতিনীতি মেনে দেবীর আরাধনা করা হলেও এর দেখভাল এবং ভক্তদের একটি বড় অংশ জুড়ে রয়েছেন ভারতীয়-চীনা সম্প্রদায়।
ইতিহাস ও অলৌকিক বিশ্বাস
শোনা যায়, বহু বছর আগে এক জোড়া কালো পাথরকে সিঁদুর মাখিয়ে গাছের নিচে রেখে পুজো করা শুরু হয়। একবার এক স্থানীয় চীনা দম্পতির ১০ বছরের ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারছিলেন না। নিরূপায় হয়ে ওই দম্পতি গাছের নিচে পাথরের বেদীতে এসে সন্তানের আরোগ্য কামনা করেন। অলৌকিকভাবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর থেকে স্থানীয় চীনাদের মনে দেবী কালীর প্রতি অগাধ ভক্তি জন্মায় এবং পরবর্তীকালে এই স্থানে মন্দিরটি গড়ে তোলা হয়।
অনন্য পুজো পদ্ধতি ও সংস্কৃতি
• রীতিনীতি: মন্দিরের দৈনিক আরাধনা ও মন্ত্রোচ্চারণ বাঙালি হিন্দু পুরোহিতের দ্বারাই করা হয়। তবে উৎসব বা সাধারণ দিনে চীনা ভক্তরা মন্দিরে এসে লাল কাগজের তৈরি বিশেষ সুগন্ধি ধূপকাঠি এবং মোটা মোমবূর্তি জ্বালিয়ে দেবীকে প্রণাম জানান। মন্দিরের প্রবেশদ্বার ও অভ্যন্তরীণ সাজসজ্জাতেও চীনা স্থাপত্য ও লিপির ছোঁয়া দেখতে পাওয়া যায়।
• নুডুলস প্রসাদ: এই মন্দিরের সবচেয়ে আকর্ষক বিষয় হলো এখানকার 'ভোগ' বা প্রসাদ। দেবী কালীকে নৈবেদ্য হিসেবে নিরামিষ চাউমিন বা নুডুলস, চপসুয়ে এবং রাইস পরিবেশন করা হয়, যা পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।
• কালীপুজো ও দীপাবলি: দীপাবলির রাতে এই মন্দিরে বিশেষ উৎসবের আমেজ তৈরি হয়। ওই রাতে স্থানীয় চীনা পরিবারের সদস্যরা সারারাত জেগে পুজো দেন এবং পুরো এলাকা মোমবাতির আলোয় সাজিয়ে তোলেন।
★8> চিত্তেশ্বরী কালীমন্দির, চিৎপুর।
চিত্তেশ্বরী মন্দির হল পশ্চিমবঙ্গের কলকাতার কাশীপুরে 'গান-অ্যান্ড-শেল' কারখানার পাশে অবস্থিত। জনশ্রুতি, প্রাচীন কলকাতার চিৎপুর ('চিত্রপুর') অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী হলেন 'চিত্তেশ্বরী'/'চিত্রেশ্বরী'। দেবীমূর্তি প্রাচীন হলেও বর্তমান চিত্তেশ্বরী মন্দিরটি অপেক্ষাকৃত নবীন। মন্দিরের বাইরের গাত্রে 'আদি চিত্তেশ্বরী মন্দির'-এর স্থাপনা ১৬১০ খ্রিস্টাব্দ বলে উল্লেখ আছে।
চিত্তেশ্বরী মন্দির হল পশ্চিমবঙ্গের কলকাতার কাশীপুরে 'গান-অ্যান্ড-শেল' কারখানার পাশে অবস্থিত। জনশ্রুতি, প্রাচীন কলকাতার চিৎপুর ('চিত্রপুর') অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী হলেন 'চিত্তেশ্বরী'/'চিত্রেশ্বরী'। দেবীমূর্তি প্রাচীন হলেও বর্তমান চিত্তেশ্বরী মন্দিরটি অপেক্ষাকৃত নবীন। মন্দিরের বাইরের গাত্রে 'আদি চিত্তেশ্বরী মন্দির'-এর স্থাপনা ১৬১০ খ্রিস্টাব্দ বলে উল্লেখ আছে।
লোককাহিনী অনুসারে, জঙ্গলাকীর্ণ প্রাচীন চিত্রপুর গ্রামে 'চিতে' বা 'চিত্তেশ্বর' নামে এক দুর্ধর্ষ ডাকাত বাস করত। একবার একটিমাত্র নিমগাছের গুড়ি থেকে চিতে একটি দেবীপ্রতিমা তৈরী করে তান্ত্রিক মতে পূজার্চনা করতে থাকে। তাঁর নামানুসারে দেবীর নাম হয় 'চিত্তেশ্বরী'।
চিতে ডাকাতের মৃত্যুর পর দেবীমূর্তি মাটির তলায় সমাধিস্থ হয়। পরবর্তীতে, নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সন্ন্যাসী দেবীবিগ্রহ ভূগর্ভ থেকে উদ্ধার করে সেই স্থানে পুনঃপ্রতিষ্ঠা করেন। শেওড়াফুলি রাজবংশের রাণী ব্রহ্মচারীর অলৌকিকত্বের পরিচয় পেয়ে দেবী চিত্তেশ্বরীর নামে ঐ স্থানের অনেক সম্পত্তি দেবোত্তর করে দেন এবং তাকে পূজারী ও সেবায়েত নিযুক্ত করেন। সেই থেকে মন্দিরের পূজারীর উপাধি 'ব্রহ্মচারী' আজও চলে আসছে।
চিত্তেশ্বরী দেবীমূর্তি হল সিংহবাহিনী দুর্গামূর্তি। দুর্গার সঙ্গে অন্য দেবদেবীরা অনুপস্থিত। দেবীমূর্তির পাশে একটি বাঘের মূর্তি আছে, যা সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণরায়ের দ্যোতক। দেবীর প্রতিষ্ঠাকালে চব্বিশ পরগণা ও কলকাতার এই অঞ্চল যে সুন্দরবনের একটি অংশ হিসাবে জলাজঙ্গলময় ছিল এবং বাঘের উপদ্রুত ছিল, এই মূর্তি তারই পরিচয় দেয়। চিত্তেশ্বরী দেবীর পূজার আগে এই বাঘের দেবতার পূজা করার প্রাচীন রীতি বিদ্যমান।
দেবীমূর্তি প্রাচীন হলেও আদি মন্দিরটি স্থানীয় কোন গাছতলা বা পর্ণকুটীরে ছিল বলে মনে করা হয়। বর্তমান মন্দিরের পিছনে একটি ছোট বাগানের মধ্যে পূর্বোক্ত তান্ত্রিক ব্রহ্মচারী প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডের আসনটি এখনও আছে।
★9>করুণাময়ী কালীমন্দির, হরিদেবপুর
32, Mahatma Gandhi Rd, Haridevpur, Paschim Putiary, Kolkata, West Bengal 700082
অপরূপা সুন্দরী মা করুণাময়ীর সদাজাগ্রত এক প্রাচীন মন্দির
পাথরের বেদীতে শায়িত মহাদেবের মুখোমুখি দেবী কালিকা। ফালা ফালা চোখ। নাকে টানা দেওয়া নথ। মাথায় রূপোর মুকুট। পায়ে নূপুর। গলায় মুণ্ডমালা।
তৎকালীন প্রসিদ্ধ জমিদার সাবর্ণ রায়চৌধুরী বংশের সিদ্ধপুরুষ ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী। একসময় তিনি স্বপ্নাদিষ্ট হয়ে আজকের ঠিকানায় ৩২ মহাত্মা গান্ধী রোড (টালিগঞ্জ), কলকাতা-৮২-তে নির্মাণ করলেন করুণাময়ী কালীমন্দির। মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত। নবরত্ন মন্দির, একইসঙ্গে দ্বাদশ শিবমন্দির। ১৭৬০ সালে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার রাতে মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা করুণাময়ীর শিলাবিগ্রহ।
কালীঘাটের কাছে ‘করুণাময়ী ঘাট রোডের’ কাছে একটি প্রাচীন বটগাছ ছিল সুদূর অতীতে। সাধক নন্দদুলাল স্বপ্নে দেবীর প্রত্যাদেশে ওই গাছের নিচে খুঁজে পান একটি কালো পাথরখণ্ড। তাঁরই কৃপায় পাওয়া গেল এক ভাস্করকে। ঈশ্বর আদিষ্ট ভাস্কর একখণ্ড কষ্টিপাথর থেকে ছেনি হাতুড়ির আঘাতে নির্মাণ করলেন মহাকালের বুকে নয়নাভিরাম মাতৃমূর্তি মা করুণাময়ীর করুণাঘন রূপ।
লেখা আছে ১৭৬০ সালে স্থাপিত। মন্দিরঅঙ্গনের দু-পাশে ৬টা করে মোট ১২টা শিবমন্দির। সংরক্ষণ ও যত্নের অভাবে নন্দদুলাল প্রতিষ্ঠিত নবরত্নের মন্দিরটি নির্মাণের পর ১৫০ বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়। অনুমান, বিংশ শতাব্দীর প্রথম দশকে ধ্বংসপ্রাপ্ত মন্দিরক্ষেত্রে নতুন করে আটচালা দেবীমন্দির নির্মাণ করে দেন নন্দদুলালের উত্তরপুরুষের কোনও এক বংশধর।
নাটমন্দিরযুক্ত দেবীমন্দিরের গর্ভগৃহে স্থাপিত বিগ্রহ মা করুণাময়ী। পাথরের বেদীতে শায়িত মহাদেবের মুখোমুখি দেবী কালিকা। ফালা ফালা চোখ। নাকে টানা দেওয়া নথ। মাথায় রূপোর মুকুট। পায়ে নূপুর।। গলায় মুণ্ডমালা। সবসনা দেবী অপরূপা। হাতে শাঁখার সঙ্গে সোনার বালা। দেবী জাগ্রত বলে খ্যাতি আছে। নবকলেবরে মন্দির নির্মাণ করা হলেও মন্দিরের শিবলিঙ্গ ও করুণাময়ীর শিলাবিগ্রহ আদি ও অকৃত্রিম। এর কোনও পরিবর্তন করা হয়নি।
মন্দিরে আগে ছাগবলি দেওয়া হত। ২০০২ সালের দীপান্বিতা কালীপুজোর দিন থেকে বলিপ্রথা বন্ধ হয়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ও হোমযজ্ঞাদি হয়। ঘটা করে পুজো সুসম্পন্ন হয় কার্তিকের অমাবস্যায়। এ ছাড়া বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে। ভোর ৬টায় মন্দির খোলা হয়, বন্ধ হয় দুপুর ১২টায়। বিকেল ৪টে থেকে খোলা থাকে রাত ১০টা পর্যন্ত।
মা করুণাময়ীকে নিয়ে কয়েকটি জনশ্রুতি এইরকম — একবার মন্দির সংলগ্ন পুকুরের স্নানঘাটে একজোড়া সোনার নূপুর পাওয়া গেল। পেয়েছিলেন স্থানীয় এক সধবা মহিলা। স্নান সেরে ঘাট থেকে উঠে আসার সময় তাঁর নজরে পড়েছিল। তিনি নূপুরজোড়া এনে তৎকালীন মায়ের সেবাইত শ্রদ্ধেয় অসিত রায়চৌধুরীর হাতে তুলে দেন। তখন তিনি মায়ের বিগ্রহটির কাছে ছুটে গিয়ে দেখেন সত্যিই কোনও নূপুর নেই মায়ের রাঙাচরণে। সেবাইত কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না পায়ের নূপুর গেল কি করে স্নানঘাটে!
সেই রাতেই মা করুণাময়ী সেবাইতকে স্বপ্নে জানালেন, এটা চুরির কোনও ঘটনা নয়। মা পুকুরে স্নান সেরে মন্দিরে আসার সময় ভুল করে নূপুরজোড়া ফেলে এসেছিলেন ঘাটে।
একসময় মন্দিরের আশপাশ ভরা ছিল ঝোপজঙ্গলে। তখন গ্রামের স্থানীয় মানুষেরা মন্দিরসংলগ্ন এলাকায় প্রাতঃকৃত্য করে চলে যেত। এইভাবে দিনের পর দিন চলতে লাগল। কথিত আছে, একটি ভৌতিক ছায়া, মতান্তরে কোনও এক অদৃশ্য মহাপুরুষের পদচারণা শুনতে পায় গ্রামবাসীরা। ফলে ভয়েতে তারা তখন থেকে বন্ধ করে দেয় শৌচকর্মাদি। এমন নানান কথা আজও লোকমুখে শোনা যায় টালিগঞ্জের সদাজাগ্রত দেবী কালী করুণাময়ী মাকে নিয়ে।
★10>জয় কালীমন্দির, শ্যামবাজার
উত্তর কলকাতার শ্যামবাজারের জয় কালীমন্দির (বা শ্যামবাজার জয় কালীবাড়ি) হলো এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও জাগ্রত কালীমন্দির।
মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো বলে জনশ্রুতি রয়েছে।
"●প্রতিষ্ঠাতা: যশোরের লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
• অবস্থান: কলকাতার শ্যামবাজার (৫-মাথার মোড়ের কাছে) এলাকায় এটি অবস্থিত। একসময় এই অঞ্চলটি জঙ্গল ও আদি গঙ্গার শ্মশানভূমি ছিল।
• বিগ্রহ: এখানে মা কালীর কষ্টিপাথর নির্মিত চতুর্ভুজা মূর্তি রয়েছে, যা বরাভয় ও অভয়দায়িনী রূপে পূজিতা; মায়ের পদতলে মহাদেব এবং জিভটি সোনার।
• ডিম ভোগের কিংবদন্তি: এই মন্দিরের একটি বিখ্যাত লোককথা হলো—একবার এক ডিম ব্যবসায়ী ব্যবসার মঙ্গলের জন্য মায়ের কাছে মুরগির ডিম ভোগ হিসেবে দিতে চেয়েছিলেন। বাধা পেলেও তিনি অনড় থাকেন এবং মন্দিরের বাইরে থেকে মাকে ডিম নিবেদন করেন। আজও এই মন্দির ঘিরে সেই কৌতূহল ও বিশ্বাস প্রচলিত রয়েছে।
• নিত্যপুজো ও ভোগ: এখানে প্রতিদিন নিত্যপুজো হয় এবং আমিষ ভোগ নিবেদন করা হয়, যা পরবর্তীতে প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া প্রতি অমাবস্যায় বিশেষ পুজো ও অন্নভোগের আয়োজন করা হয় এবং দীপান্বিতা কালীপুজোয় বড় উৎসব হয়।
★11> পৌষ কালী কালীমন্দির, বাগবাজার।
বাগবাজারের পৌষ কালী পূজা কলকাতার উত্তর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব।
• নির্দিষ্ট স্থায়ী মন্দির: বাগবাজার স্ট্রিট ও তার আশেপাশে এই পুজোটি মূলত অস্থায়ী মণ্ডপ তৈরি করে আয়োজন করা হয়। অর্থাৎ, পৌষ কালী পুজোর জন্য কোনো স্থায়ী মন্দির নেই, তবে বাগবাজারে সুপরিচিত বাগবাজার কালীবাড়ি রয়েছে।
• সময়কাল: প্রতি বছর বাংলা পৌষ মাসে (সাধারণত ডিসেম্বর-জানুয়ারি নাগাদ) এই পুজো অনুষ্ঠিত হয়।
• রায়চৌধুরী বাড়ির পুজো ও ভোগ: বাগবাজারের রায়চৌধুরী বাড়ির পৌষ কালী পুজো বিশেষভাবে বিখ্যাত, যেখানে দেবীকে রাজকীয়ভাবে শত শত পদের ভোগ (যেমন ৫৬৭টি পদ বা তার বেশি) নিবেদন করা হয়।
• বিশেষ আচার ও মেলা: পৌষ অমাবস্যা বা পৌষ মাসের বিশেষ তিথিতে এই পুজো হয়। উৎসব উপলক্ষে বাগবাজার অঞ্চলে জমজমাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌষ মাসে বঙ্গে ধূমধাম করে পূজিতা হন দেবী পৌষকালী (Paush kali) পৌষ মাসের শনি ও মঙ্গলবারে ভক্তকূল মূলো দিয়ে দেবীর পূজো দিয়ে থাকেন। এই মূলোর মাধ্যমে ভক্তরা নিজেদের পাপকর্ম দেবীকে সমর্পণ করে আর দেবী তা নিজ মধ্যে ধারন করে ভক্তকূলকে পূন্য,শান্তি ও সুখ, সমৃদ্ধি দান করে
পৌষের কালীপুজোয় রকমারি ভোগ, ৪৫১ পদ নিবেদন উত্তর কলকাতার রায়চৌধুরী বাড়িতে, মণীন্দ্র কলেজের পাশের রায়চৌধুরী বাড়ির পুজো বিখ্যাত তার রকমারি ভোগের জন্য।
শীতের কলকাতায় উৎসবের মেজাজ। সদ্য ক্রিসমাস, বর্ষবরণের পাট চুকেলেই বছরের প্রথম পুজোয় মাতে উত্তর কলকাতা। বাগবাজারের বনেদি রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী পৌষকালী পুজো।
মণীন্দ্র কলেজের পাশের রায়চৌধুরী বাড়ির এই পুজো বিখ্যাত তার ভোগের জন্য। একদিনে রান্না হয় প্রচুর পদ।
দেশে সমস্ত বড় পুজো বা ধর্মীয় উৎসবে যতরকমের ভোগ বছরের বিভিন্ন সময় তৈরি হয়, তা প্রতি পৌষ মাসে বাগবাজার রায়চৌধুরী বাড়িতে তৈরি হয় একদিনে।
দেবীর সামনে সাজিয়ে দেওয়া হয় ৪৫১ রকমের বৈচিত্র্যময় ভোগ।
রাজকীয় ভোগের বিপুল আয়োজন চলে কয়েক দিন ধরেই। দেবীর সামনে নিজের হাতে ভোগ সাজিয়ে দেন পরিবারের সদস্যরাই।
★12>নিস্তারিণী কালীমন্দির, শোভাবাজার
১১, বৃন্দাবন বোস লেন, শোভাবাজার, দর্জিপাড়া (হাতিবাগানের কাছে), কলকাতা - ৭০০০০৫
গোহোদের নিস্তারিণী কালী মন্দির (হাতিবাগান/দর্জিপাড়া)এই মন্দিরটির বিগ্রহকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর সহোদরা বা বড় বোন বলা হয়ে থাকে।
কলকাতায় "নিস্তারিণী কালী মন্দির" নামে উত্তর কলকাতায় দুটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে।
নানেদের নিস্তারিণী কালী মন্দির (হেদুয়া)এটি উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে বেথুন রো-তে অবস্থিত একটি অত্যন্ত জাগ্রত মন্দির, যা স্থানীয়ভাবে "নানেদের কালী মন্দির" বা "ইচ্ছাপূর্তি কালী মন্দির" নামে পরিচিত।
ঠিকানা: ২৫, বেথুন রো, হেদুয়া, মানিকতলা, কলকাতা - ৭০০০MD।
প্রতিষ্ঠা কাল: ১৮৬৫ খ্রিস্টাব্দের রথযাত্রার দিন এটি প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র নান।ইতিহাস: প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কষ্টিপাথরের একটি দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে আনেন। কিন্তু কোনো কারণে তিনি সেটি প্রতিষ্ঠা করতে না পেরে ঈশ্বরচন্দ্র নানকে দিয়ে দেন, যিনি এই নবরত্ন শৈলীর মন্দিরটি নির্মাণ করেন।
বৈশিষ্ট্য: দেবী শাক্ত হলেও এখানে সম্পূর্ণ বৈষ্ণব মতে পূজা করা হয়, তাই এখানে কোনো পশুবলি হয় না। মন্দিরের সামনে দুটি আটচালা শিব মন্দির রয়েছে। ভক্তদের বিশ্বাস, এখানে টানা ৪১ দিন আন্তরিকভাবে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়।
সময়সূচী: প্রতিদিন সকাল ৭:০০ টা থেকে ১০:০০ টা এবং সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত। (সন্ধ্যা আরতি হয় রাত ৭:০০ টায়)।
।প্রতিষ্ঠা কাল: ১৮৫০ খ্রিস্টাব্দে শিবচরণ গোহো এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন।
ইতিহাস: রানি রাসমণি যখন ভাস্কর নবীনচন্দ্র পালকে (নবীন ভাস্কর) দক্ষিণেশ্বরের জন্য কালী মূর্তি তৈরির দায়িত্ব দেন, তখন নবীনের তৈরি প্রথম মূর্তিটি তুলনামূলক ছোট মনে হয়。 রানি রাসমণি তখন দক্ষিণেশ্বরের জন্য অন্য একটি বড় মূর্তি তৈরি করান (যা এখন ভবতারিণী রূপে পূজিত) এবং প্রথম ছোট মূর্তিটি কলকাতার বিশিষ্ট ব্যক্তি শিবচরণ গোহোকে প্রতিষ্ঠা করতে বলেন। এই মূর্তিটিই হলো মা নিস্তারিণী। কথিত আছে, স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই গোহো বাড়ির মন্দিরে এসেছিলেন।
★13> শ্যামসুন্দরী কালীমন্দির, শিয়ালদহ
শ্যামসুন্দরী কালীমন্দির, শিয়ালদহ
শিয়ালদহের কাছে অবস্থিত মা শ্যামসুন্দরী কালীমন্দির (যা 'জীবন্ত কালী' মন্দির হিসেবেও পরিচিত) কলকাতার একটি অন্যতম জাগ্রত ও পরিচিত মন্দির। আগে এই মন্দিরটি মুকুন্দপুরে ছিল, যা পরবর্তীতে শিয়ালদহ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে।
মন্দিরের ঠিকানা ও অবস্থান:
• ঠিকানা: ২৩, ডক্টর কার্তিক বোস স্ট্রিট (Dr. Kartik Bose St), বৈঠকখানা, কলকাতা - ৭০০০ ০৯ (শিয়ালদহ ও অ্যামহার্স্ট স্ট্রিট / মাছুয়াবাজার / গড়পার এলাকার কাছাকাছি)।
• শিয়ালদহ স্টেশন থেকে দূরত্ব: শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে রিকশা বা অল্প কয়েক মিনিটের পথ।
বিশেষত্ব:
• ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এই মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয়।
• প্রতিদিন বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শন ও পুজো দিতে আসেন।
শ্যামসুন্দরী কালী মন্দিরের ইতিহাস
উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ও সংলগ্ন এলাকায় অবস্থিত মা শ্যামসুন্দরী কালী মন্দির একটি অত্যন্ত পরিচিত ও অলৌকিক বিশ্বাসে ভরপুর মন্দির। এই মন্দিরটি 'জীবন্ত কালী মন্দির' নামেও বিশেষভাবে খ্যাতিলাভ করেছে।
মন্দিরের রূপ ও বৈশিষ্ট্য
• দেবীর রূপ: এখানে মা শ্যামসুন্দরী কালীকে পঞ্চম বর্ষীয়া এক ছোট্ট বালিকা রূপে আরাধনা করা হয়। তাঁর রূপটি সদা হাস্যময়ী।
• বেদীতে উপস্থিতি: মন্দিরের প্রধান বেদীতে শ্যামসুন্দরীর পাশেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও ভৈরব উপস্থিত থাকেন।
• নৈবেদ্য: এই মন্দিরে বলি বা মাছ-মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। মাকে ভোগ হিসেবে মূলত পাকা কলা ও এক মুঠো আতপ চাল দেওয়া হয়। এছাড়া নিয়ম মেনে দু'বেলা ভোগ রান্না করে আগত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।
• বিশেষ নিয়ম: এখানে অম্বুবাচী পালিত হয় না।
ইতিহাস ও প্রচলিত কিংবদন্তি
• আবির্ভাবের কাহিনী: এই মন্দিরের ইতিহাস ও প্রচলিত লোককথা অনুযায়ী, মহালয়ার পুণ্যলগ্নে দেবী প্রথম আবির্ভূত হন। কথিত আছে, একবার মন্দিরের এক পুরোহিত বাজার করতে যাওয়ার সময় দেখেন যে গাঢ় কালো রঙ আর চোখে লাল রঙ মেখে পাঁচ বছরের একটি ছোট মেয়ে সবার কাছে ভিক্ষা চাইছে। পরে রাতে পুজোর সময় পুরোহিত গর্ভগৃহের অন্ধকারে অনুভব করেন যে প্রতিমার মুখের অংশ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এবং সেখানে এক জীবন্ত শিশুর নূপুরের শব্দ ও ফিসফিসানি শোনা যায়। সেই বালিকা রূপী দেবী পুরোহিতকে বলেছিলেন যে তিনি শুধু ধনীর নন, গরীবের মা। এরপর থেকেই এখানে দেবীকে শিশু কন্যারূপে পুজো করার প্রচলন শুরু হয়।
• অলৌকিক বিশ্বাস: ভক্তদের বিশ্বাস, অমাবস্যার রাতে দেবী মন্দির চত্বরে হাঁটাচলা করেন এবং নূপুরের শব্দ পাওয়া যায়। মা এখানে অত্যন্ত 'জাগ্ৰত', তাই মন থেকে চাওয়া ভক্তদের কোনো প্রার্থনা কখনো খালি হাতে ফেরান না বলে বিশ্বাস করা হয়।
★14> জয়মিত্র কালীবাড়ী, বরানগর
শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখিত শ্রীশ্রীঠাকুরের পদধূলিধন্য কলকাতার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, যেগুলি আজ কালের গভীরে হারিয়ে যেতে বসেছে, তাদের মধ্যে কৃপাময়ীকালি মাতার মন্দির অন্যতম; যা উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত বরানগরে অবস্থিত। কৃপাময়ী কালীমন্দির জয় মিত্র কালীবাড়ি বা ‘জয়মিত্তির কালীবাড়ি’ নামে সমধিক পরিচিত। শোভাবাজার অঞ্চলের বাসিন্দা শ্রী জয়নারায়ণ মিত্র বা জয় মিত্রের বাবা শ্রী রামচন্দ্র মিত্র কলকাতায় জনৈক জাহাজ ক্যাপ্টেনের বেনিয়ান হিসাবে প্রচুর অর্থ উপার্জন করেন। সেই বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী জয় মিত্র সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও সহজাত বৈষয়িক বুদ্ধির জোরে পারিবারিক সম্পত্তি আরও বাড়িয়ে তোলেন। দান ধ্যান আর সামাজিক কাজেও উনি প্রচুর অর্থ ব্যায় করেন। শোভাবাজার অঞ্চলে তাঁর নামে রাস্তায় আছে ‘জয় মিত্র ঘাট লেন’।
দক্ষিণেশ্বরে রানি রাসমণি কতৃক মা ভবতারিণীর কালীমন্দির প্রতিষ্ঠারও পাঁচ বছর আগে ১৮৫০ সালে জয়নারায়ণ মিত্র বরাহনগর-মালপাড়ার কুঠিঘাট অঞ্চলে (বর্তমান ঠিকানা, ৩৯ হরকুমার ঠাকুর রোড) বারোটি আটচালা শিবমন্দির-সহ কৃপাময়ী কালীমন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
মন্দিরটি নবরত্ন শৈলীর হলেও প্রথাগত নবরত্ন শৈলীর থেকে কিছুটা আলাদা। বাঁকানো চালের পরিবর্তে দেখা যায় দোতলা দালান, মন্দিরের কোণে কোণে চূড়া রয়েছে। মন্দিরের ঠিক সামনে একটি বড় নাটমন্দির ছিল কিন্তু তার ছাদ ভেঙে পড়েছিল বহুকাল আগে। শেষবার যখন গেছিলাম তখন চোখেপড়েছিলো শুধু গোলাকার থামগুলি। বর্তমানে অবশ্য কিছু সংস্কারের কাজ হয়েছে।কয়েক বছর আগে এক প্রোমোটারকে মন্দিরের জমির কিছু অংশ বিক্রি করে দেয় মিত্তির পরিবার। পরিবর্তে মন্দিরটি তিনি সম্পূর্ণ সারিয়ে দিয়েছেন।
বরানগরে কুঠিঘাট থেকে জেলেপাড়ার মাঠ পর্যন্ত রাস্তার নাম হরকুমার ঠাকুর রোড। এখানে পাঁচটা পরপর বিখ্যাত বাড়ি / প্রতিষ্ঠান ছিল যার মধ্যে কয়েকটি এখনো আছে । প্রথমে কুঠিঘাটের সামনেই ভিক্টোরিয়া স্কুল (১৮৬৬) , এখন বন্ধ ।তারপর বরানগর থানার পুরনো বাড়ী যা এখন বি. টি. রোড এ চলে গেছে, এটা তারপর ফাঁড়ি হয়, এখন কিছুই নেই। এর পর একটা লাল রঙের বাড়ি , এটা হোড় – মিলার জুট প্রেস ছিল, ১০০ বছর আগেও রীতিমত রমরমা ব্যাবসা ছিল তবে এখন জবরদখল হয়েগেছে। তারপর একটু ভিতরদিকে P.C. Chandra Chemicals এর কারখানা , এখন বন্ধ, শুধু খাঁচা দেখা যায়। সবশেষ এই জয় মিত্র কালীবাড়ি । এই কালীবাড়ি নিয়েই আজকের লেখা।
আগেই বলেছি , এই মন্দির চত্বরে কয়েকবছর আগে প্রমোটিং শুরু হয় । তারফলে , অনেক কিছু পুরনো জিনিস হারিয়ে গেছে অথবা এমন অবস্থায় আছে, যেটা লোকের নজরে পরেনা । মন্দিরের বাদিকেই একটা শ্বেতপাথরের plaque আছে তাতে একটা পদ্য লেখা। একটু ভালভাবে পড়লে অর্থ উদ্ধার করা যায়। নিচের ছবিতে ওই মন্দিরের যেখানে বলি দেওয়া হত, তার পরিধির ইটের ছবি আছে।
শ্রীম রচিত শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে ‘মা’ বলে আর জয় মিত্র প্রতিষ্ঠিত ‘কৃপাময়ী’ ও প্রামাণিকদের ‘ব্রহ্মময়ীকে’ মাসি বলে ডাকতেন; তিনটি বিগ্রহই নির্মাণ করেছিলেন দাঁইহাটের ‘কলির বিশ্বকর্মা” নবীন ভাস্কর। তাই বিগ্রহের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়। প্রথম যেদিন আমি কৃপাময়ী মাকে দেখি, মনে হয়েছিল যেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকেই দেখছি, এতো মিল এই দুটি বিগ্রহের মধ্যে।
বহু প্রাচীন এই মন্দিরে আগে বিভিন্ন পুজো-পার্বনে খুব সমারোহ হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগেকারের সেই জৌলুস আর আড়ম্বর প্রায় শেষ তলানিতে এসে ঠেকেছে। এখনও বারোমাস নিত্যপুজো এবং কালীপুজো হলেও আগের সে রমরমা আর নেই। নাইবা থাকলো জাঁকজমক, মা তো আছেন – মা কৃপাময়ী।ঘুরতে ঘুরতে যান না একদিন পুরোনো কলকাতার ওই অঞ্চলে, কৃপাময়ীমায়ের সঙ্গে দেখা করতে। খুব খারাপ লাগবে না আশাকরি। গঙ্গার পাড়ে শতাব্দী প্রাচীন এক দেউল …. আর আপনি …স্নিগ্ধ বিকেলের পড়ন্ত আলোয় পুরোনো কলকাতার গৌরবময় অতীতে আপনি মুহূর্তের জন্য হলেও পৌঁছে যাবেন।
কিভাবে যাবেন ? বলছি, বি.টি.রোড ধরে সোজা সিঁথির মোর, সেখান থেকে ‘কুঠি ঘাটের অটো’-তে যেখানে নামবেন, সেখান থেকেই দেবদর্শন শুরু; এখানে রয়েছে কুঠিঘাটের দশমহাবিদ্যার মন্দির, শ্রীশ্রীঠাকুর মথুরবাবুর সঙ্গে এই দেবালয় দর্শন করিতে এসে ৺দেবীর ভোগের জন্য মাসিক বন্দোবস্ত করে দিয়াছিলেন। পরবর্তী কালেও তিনি মাঝে মধ্যে এখানে দর্শন করতে আসতেন।দশমহাবিদ্যা-মন্দির কে ডান পাশে রেখে কয়েকপা এগোলেই খেয়া ঘাট (কুঠি ঘাট)। এবার রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে। ওই রাস্তা ধরে কিছু দূর এগোলেই কলকাতার গৌরবোজ্জ্বল অতীতের সাক্ষী-স্বরূপ ‘জয় মিত্র কালীবাড়ি’।
মাতৃদর্শন সেরে ফেরার পথে একবার বরানগর পাঠবাড়িও ঘুরে আসতে পারেন, খুব দূরে নয়। যদি হাতে বেশ খানিকটা সময় বেশি থাকে তবে কুঠি ঘাট থেকে ভটভটি করে গঙ্গা পেরিয়ে বেলুড়মঠের সন্ধ্যা-আরতি দেখে আসতে পারেন। এতো ঘোরাঘুরির পর ক্লান্ত শরীর আর তৃপ্ত মন নিয়ে বাড়ি ফেরার পথে বরানগর বাজারের কাছে প্রসিদ্ধ ফাগুর দোকানের কচুরী বা চপ সহযোগে উদরপূর্তিটাইবা বাকি থাকে কেন ? এই দোকানের কচুরি ভোজনরসিক ঠাকুর শ্রীরামকৃষ্ণের বড়ো প্রিয় ছিল; কথায় বলে যার শেষভালো তার সব ভালো।
★15> আনন্দময়ী কালীবাড়ী, নিমতলা
কলকাতার নিমতলায় অবস্থিত কালী মন্দির কলকাতার নিমতলা অঞ্চলের একটি বিখ্যাত কালীমন্দির। এটি হুগলি নদীর তীরবর্তী নিমতলা মহাশ্মশানের পাশে অবস্থিত। নিমতলা মহাশ্মশানে দাহকার্যের জন্য আনীত শবদেহগুলিকে এই মন্দিরের সামনে নামিয়ে মৃতের আত্মার শান্তি প্রার্থনা করার রেওয়াজ আছে
লোকশ্রুতি অনুসারে, অতীতে কোনো এক কালীসাধক শ্মশানের ধারে একটি ছোটো কুটিরে কালীপূজা করতেন। সেই কুটিরেই তিনি আনন্দময়ী কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পরে কুটিরের জায়গায় একটি মন্দির নির্মিত হয়।
মন্দিরের প্রতিষ্ঠাতা জগন্নাথ নামে এক ভক্তকে পূজার ভার দিয়েছিলেন। জগন্নাথ অবস্থাপন্ন না হওয়ায় নারায়ণ মিশ্র নামে এক ব্রাহ্মণের কাছে মন্দিরটি বিক্রি করে দেন। নারায়ণ মিশ্রের বড়ো ছেলের মৃত্যুর পর দৌহিত্র জমিদার মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের সত্ত্বাধিকারী হন। তিনিই কুটিরের পরিবর্তে স্থায়ী মন্দির নির্মাণ করান। এখন মেদিনীপুর অঞ্চলের ছয় জন পুরোহিত এই মন্দিরে পূজা করেন।
মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য দেখা যায়। মন্দিরের কাছে একটি পুরনো আটচালা শৈলীর শিব মন্দির আছে। সেই মন্দিরে একটি বড়ো শিবলিঙ্গ রয়েছে। শিবরাত্রি উপলক্ষে এখানে মহাসমারোহে পূজা হয়।
বর্তমান মূর্তিটি দক্ষিণাকালীর। এটি কষ্টিপাথরের মূর্তি। বর্তমান মূর্তিটির উচ্চতা দুই ফুট। পঞ্চমুণ্ডের আসনের উপর স্থাপিত রূপোর সিংহাসনে মূর্তি প্রতিষ্ঠিত। মূর্তিটি সালঙ্কারা ও পট্টবস্ত্রপরিহিতা। প্রতিবছর বুদ্ধপূর্ণিমায় পুষ্পদোল উৎসবের আগে মূর্তির অঙ্গরাগ করা হয়। বিগ্রহের মাথায় সোনার মুকুট রয়েছে। জিভটিও সোনার তৈরি।
■■■■■◆◆◆◆◆◆◆■■
★16>রাজেশ্বরী কালীবাড়ী, ট্রায়াঙ্গular পার্ক
★17>জোড়া সাঁকো তে আছে দুই কালি মন্দির পুঁটি কালি। বড় কালী।
উগ্রতারা বা চামুন্ডা রূপে পুজো করা হয়।
★18> কাছে আছে শ্যামবাজার-
শ্যামপুকুর এলাকা ঘোমটা কালী।
ঘোমটা কালী মন্দির (যা ভবতারিণী কালী মন্দির নামেও পরিচিত) উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে (শ্যামবাজার-শ্যামপুকুর এলাকা) অবস্থিত।
ঠিকানা: ২/১এ বা ২/২এ, বলরাম ঘোষ স্ট্রিট, শ্যামপুকুর, হাতিবাগান, শ্যামবাজার, কলকাতা - ৭০০০০৪।
কীভাবে যাবেন: শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের দিকে যেতে হবে। কলেজের ঠিক উল্টো দিকে শ্যামবাজার স্ট্রিট যা শ্যামপুকুর থানার দিকে গেছে। থানার ঠিক পাশেই বলরাম ঘোষ স্ট্রিট এবং রাস্তার ডান দিকেই এই মন্দিরটি অবস্থিত। এছাড়া নিকটতম মেট্রো স্টেশন হলো শ্যামবাজার মেট্রো স্টেশন।
সাধারণ কালী প্রতিমার মতো এখানে মায়ের মুক্তকেশী রূপ নয়, বরং মাথায় ঘোমটা টানা শান্ত রূপ দেখা যায়।
কষ্টিপাথরে তৈরি এই নবরত্ন মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো এবং কলকাতা পুরসভা কর্তৃক হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত।
■■■◆◆◆◆◆◆◆◆
★19> হংসেশ্বরী মন্দির (বাঁশবেড়িয়া, হুগলি): কলকাতা থেকে কিছুটা দূরে হুগলি জেলায় অবস্থিত এই ঐতিহাসিক মন্দির। এখানে দেবী মা হংসেশ্বরী রূপে পুজো পান, যা তান্ত্রিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
★20> রামপাড়া কালীবাড়ি (হুগলি): কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটিতে দেবী মা সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিত হন।
আপনি কি এর মধ্যে কোনো নির্দিষ্ট মন্দিরের ইতিহাস, পৌঁছানোর রুট বা পুজো দেওয়ার সময়সূচী সম্পর্কে জানতে চান?
■■■■■■■■■■■■■■■■
কলকাতা জুড়ে আছে অসংখ্য জাগ্রত কালীমন্দির, পূণ্যের খোঁজে অমবস্যায় ভিড় জমান দর্শনার্থীরা
কলকাতার বুকে কালীমন্দির রয়েছে অসংখ্য। কিন্তু জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে বেশ কিছু কালীমন্দির। কালীপুজোর আগেই একবার ঘুরে আসুন না এই বিখ্যাত মন্দিরগুলি থেকে।
দক্ষিনেশ্বর কালীমন্দির: হুগলি নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত কালীমন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানি রাসমণি। এখানে মা কালী অধিষ্ঠান করছেন ভবতারিণী রূপে। মূল মন্দিরের বিপরীতে রয়েছে ১২টি শিব মন্দির, যা বাংলার ‘আট চালা’ স্থাপত্য শৈলী অনুসরণে নির্মিত। ঠিকানা - দক্ষিনেশ্বর, কলকাতা।
কালীঘাট: ৫১ শক্তিপীঠের একটি হল কালীঘাট। মন্দিরটি হুগলি নদীর ধারে অবস্থিত হলেও বছরের পর বছর ধরে নদীর জল শুকিয়ে যাওয়ায় এখন একটি খালের ধারে কালীঘাট মন্দির অবস্থান করছে যা আদিগঙ্গা নামে পরিচিত। ঠিকানা - অনামী সংঘ, কালীঘাট।
আদ্যাপীঠ: রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদাঠাকুরের হাত ধরে তৈরী হয় আদ্যাপীঠ, যা দক্ষিনেশ্বরের কিছু দূরেই অবস্থিত। এখানে আদ্যাশক্তি দেবী মহামায়া রূপে পুজো পান মা কালী। ঠিকানা: ৫০, ডিডি মন্ডল ঘাট রোড, দক্ষিনেশ্বর।
ঠনঠনিয়া কালীবাড়ি: মনে করা হয় স্বামী সুবধানন্দের পিতামহ শঙ্কর ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন, যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। মা কালী সিদ্ধেশ্বরী দেবী রূপে এখানে পুজো পান। ঠিকানা - বিধান সরণি রোড, কলেজ স্ট্রিট মার্কেট।
লেক কালীবাড়ি: ১৯৪৯ সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। করুণাময়ী কালী মায়ের পুজো করা হয় এখানে। মনে করা হয় এখানে পঞ্চমুন্ডীর অথবা পাঁচটি খুলির আসন রয়েছে। ঠিকানা - ১০৭, শ্রী শ্রী ১০৮ করুণাময়ী কালীমাতা মন্দির, ১, সাদার্ন অ্যাভিনিউ, রবীন্দ্র সরোবর।
চাইনিজ় কালীবাড়ি: ভারতের মধ্যে কলকাতাই এমন একটি জায়গা যেখানে চায়নাটাউন রয়েছে। ট্যাংরার চিনাপাড়ার এই কালীমন্দির হিন্দু এবং বাঙালি দু’টি সংস্কৃতিরই ধারক। ঠিকানা - জি৯ভিভি + কিউ২৬, ৪১, মাথেস্বরতলা রোড, ট্যাংরা।
এই মন্দিরের ছাদে যে ফ্রেস্কো বানানো রয়েছে তা চীনা শিল্প থেকে অনুপ্রাণিত। আবার দর্শনার্থীদের এখানে চিনা ভোগ পরিবেশন করা হয়। ঠিকানা - জি৯ভিভি + কিউ২৬, ৪১, মাথেস্বরতলা রোড, ট্যাংরা।
ডাকাত কালীবাড়ি: কুখ্যাত ডাকাত মনোহর বাগদি এই মন্দির বানিয়েছিলেন। ১৮৯১ সালে এই মন্দির বানানো হলেও মনে করা হয় মন্দিরের কালীমূর্তি কষ্ঠি পাথরের তৈরি যা মন্দিরের থেকেও বেশি পুরনো। ঠিকানা - ৩৯/১এ, ৩৯/১এ, পূর্ণ দাস রোড, ট্রায়াঙ্গুলার পার্ক, লেক টেরেস, গড়িয়াহাট।
শ্যামাসুন্দরী দেবী মন্দির: সুকীয়া স্ট্রিটের জীবন্ত কালী শ্যামাসুন্দরী নামে পরিচিত। ছোট্ট মেয়ে রূপে পুজো পান দেবী। মায়ের উপস্থিতি টের পেয়েছেন অনেক সেবায়েতই। মাছ, মাংস এখানে পুরোপুরি নিষিদ্ধ। চালকলা দিয়ে পুজো করা হয় দেবীকে। ঠিকানা: ২৩, হরিনাথ দে রোড, যোগী পাড়া, গরপাড়, মাছুয়াবাজার।
সিদ্ধেশ্বরী কালীমন্দির: কালীপুজোর রাতে এখনও তন্ত্র মতে পুজো হয় দেবীর। শোনা যায়, শ্রীরামকৃষ্ণ এই মন্দির দর্শনে এসেছিলেন এবং গিরিশচন্দ্র ঘোষ মাকে উত্তর কলকাতার গিন্নি বলতেন। নবকৃষ্ণ দেবের নির্দেশ অনুসারে অতীত থেকে বর্তমান কাল অবধি আজও শোভাবাজার বাজার থেকে মায়ের ভোগের জন্য সবজি আসে। ঠিকানা: ৫২০, রবীন্দ্র সরণি, কুমারটুলি।
ফিরিঙ্গি কালী: অ্যান্টনি কবিয়ালের নাম জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। ঠিক কবে এবং কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে রয়েছে মতান্তর। তবে শ্রীমন্ত পণ্ডিত নামে এক ব্রাহ্মণ এই মন্দিরের দায়ভার নিয়েছিলেন। অ্যাংলো-ইন্ডিয়ান-ফিরিঙ্গি অধ্যুষিত বৌবাজার অঞ্চলে তিনি বহু মানুষের বসন্ত রোগের চিকিৎসা করেছিলেন এবং মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।
কৃতজ্ঞতা স্বরূপ বহু ফিরিঙ্গি এই মন্দিরে পুজো দিতে আসেন। তখন থেকেই লোক মুখে এই মন্দিরের নাম হয় ফিরিঙ্গি কালী। কথিত, মন্দিরের পাশের গলিতে থাকতেন অ্যান্টনি কবিয়ালের মামা অ্যারাটুন সাহেব। সেখানে যাতায়াত থাকার দরুন তিনি নাকি মাঝে মাঝে মন্দিরের চালায় বসে গান গাইতেন। ঠিকানা: ২৪৪, বিপিন বিহারি গাঙ্গুলী স্ট্রিট, বৌবাজার।
পুঁটে কালী: এখনও তন্ত্র মতে পুজো হয় এখানে। কালীপুজোর পরের দিন কুমারী পুজো ও অন্নকূট উৎসব হওয়ারও প্রথা রয়েছে। মাকে ভোগে দেওয়া হয় খিচুড়ি, লুচি, পোলাও, তরকারি, পাঁচ রকমের মাছ, খাস্তা কচুরি, চানাচুর ও পায়েস। ঠিকানা: ২০, কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিট।
ই সি কালীমন্দির: একজন আইনজীবী সুনন্দা সরকার ১৯৯০ এর দিকে তাঁর বাড়ির নিচের তোলে এই মন্দির নির্মাণ করেন। তাঁর স্বামী দেবীর স্বপ্নাদেশ পান, তারপরই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। ঠিকানা: এইচসিএম৫+সিকিউএম, বিধাননগর, ইসি ব্লক। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
No comments:
Post a Comment